ASANSOLDURGAPUR

আড্ডার চেয়ারম্যানের দায়িত্বে পশ্চিম বর্ধমানের জেলাশাসক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলমকে । ৮ এপ্রিল বুধবার রাজ্য নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত বিঞ্জপ্তি আকারে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ জুন থেকে আড্ডার চেয়ারম্যান পদে দায়িত্বভার সামলাচ্ছিলেন শিল্পপতি কবি দত্ত।

তিনি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়াই করছেন। এরপর আইন মেনে গত ২৬ মার্চ কবি দত্ত ঐ পদে ইস্তফা দেন।চেয়ারম্যান না থাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাজকর্ম এবং দুই শিল্পাঞ্চলের জনগণকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাতে বিঘ্ন না ঘটে , সে কারণেই রাজ্য নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *