জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত তিন
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : জাতীয় সড়কের দুর্ঘটনায় আহত হলেন তিন ব্যাক্তি । শুক্রবার সকালের ঘটনাটি ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কের অন্ডাল থানার সামনে । প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকালে অন্ডাল থানার সামনে ইট বোঝায় একটি ট্রাক্টরকে পেছন থেকে সজরে ধাক্কা মারে একটি কন্টেইনার লরি । ইট বোঝাই ট্রাক্টরটি রানিগঞ্জের দিক থেকে যাচ্ছিল দুর্গাপুরের দিকে । পেছন দিক থেকে কন্টেনার লরিটি ধাক্কা মারে ট্রাক্টরে ।














দুর্ঘটনায় ট্রাক্টরটি উল্টে যায় । আহত হয় ট্রাক্টরে থাকা তিন ব্যক্তির । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠাই অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ । ধাক্কা মেরে কন্টেনার গাড়িটি দুর্গাপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । পেছনে ধাওয়া করে ট্রাফিক পুলিশ । দ্রুত গতিতে পালানোর সময় দুর্গাপুরের মুচিপাড়ায় অন্য একটা গাড়িকে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় কন্টেনার গাড়িটি । গাড়িসহ চালক খালাসিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ।

