ASANSOL

খোট্টাডিহি কোলিয়ারিতে ভারতীয় মজদুর সংঘের কার্যালয় উদ্বোধন, হাজির কোল ইন্ডিয়া ইনচার্জ লক্ষ্মণ রেড্ডি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, পাণ্ডবেশ্বর:* শুক্রবার পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি কোলিয়ারিতে উদ্বোধন হল ভারতীয় মজদুর সংঘের নতুন দলীয় কার্যালয়। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কার্যালয়ের দ্বার উদ্ঘাটন করেন বিএমএস-এর কোল ইন্ডিয়া ইনচার্জ কে. লক্ষ্মণ রেড্ডি।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এরিয়ার ভারতীয় মজদুর সংঘের যুগ্ম সেক্রেটারি ধনঞ্জয় পান্ডে, খোট্টাডিহি কোলিয়ারি ইউনিটের সেক্রেটারি মিলন ঘোষ, বিএমএস নেতা উমেশ মিশ্রা-সহ অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া, উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মান জানানো হয়।

কার্যালয় প্রসঙ্গে ইউনিট সেক্রেটারি মিলন ঘোষ জানান, “তৃণমূল আমলে আমাদের এই কার্যালয়টি দখল হয়ে গিয়েছিল। বিজেপি ক্ষমতায় আসতেই আমরা কার্যালয়টি পুনরুদ্ধার করেছি। আজ বিশিষ্টজনদের উপস্থিতিতে পুনরুদ্ধার করা কার্যালয়টির উদ্বোধন করলাম।” তিনি আরও বলেন, উপস্থিত নেতৃত্ব বার্তা দিয়েছেন যাতে কারোর প্ররোচনায় পা না দিয়ে ইউনিয়ন সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়।মিলন ঘোষের দাবি, “শ্রমিকদের স্বার্থে এবং তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে বিএমএস সবসময়ই লড়াই জারি রাখবে।”

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *