আসানসোলে ইন্ডিয়া পাওয়ারের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিজেপি বিধায়ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি ‘স্বাস্থ্য সমৃদ্ধি’-র আওতায় রবিবার আসানসোলের কল্যাণপুর হাউজিং এলাকায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে।কলকাতার হিন্দোল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই শিবিরে কলকাতা ও আসানসোলের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল অংশগ্রহণ করেন। তাঁদের সহযোগিতা করেন প্রশিক্ষিত প্যারামেডিক্যাল কর্মীরা।এদিন প্রায় ২০০ জন মানুষ কার্ডিওলজি, শিশু রোগ, অর্থোপেডিক্স এবং জেনারেল মেডিসিন বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।














পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, ইসিজি পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি এদিন নিজের রক্তচাপ বা ব্লাড প্রেসার পরীক্ষা করান।ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর সোমেশ দাশগুপ্ত বলেন, কোম্পানির সিএসআর প্রকল্পে হওয়া স্বাস্থ্য শিবিরগুলি প্রতি বছর আরও বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।
আমরা সচেতনভাবে এমন এলাকায় এই শিবিরগুলির আয়োজন করি। যেখানে বিশেষ করে প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবার সুযোগ সীমিত এবং যেখানে আরও বেশি সামাজিক উদ্যোগের প্রয়োজন রয়েছে। এই ধরনের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ইন্ডিয়া পাওয়ার স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এলাকাগুলিতে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেও নিরন্তর কাজ করে চলেছে বলে সোমেশবাবু বলেন।


