BARABANI-SALANPUR-CHITTARANJAN

পথশ্রী অভিযান, বারাবনি ব্লকের পানুড়িয়াই রাস্তার উদ্বোধন।

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা :- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী অভিযান প্রকল্পের পঞ্চম দিনে বারাবনি ব্লকের অন্তর্গত পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সস্তা থেকে কাশকুলি পর্যন্ত রাস্তার সোমবার দিন শুভ উদ্বোধন করলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি ।
সোমবার বারাবনি পঞ্চায়েতের পানুড়িয়া পঞ্চায়েতের সস্তা মোড় থেকে কাশকুলি গ্রাম পর্যন্ত জেলা পরিষদের বাংলা গ্রামীন সড়ক যোজনার নিজ ফান্ড থেকে ৪৮ লক্ষ টাকা ব্যায় করে একটি পিচ রাস্তার কাজ শুরু করা হল।
এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি জানান মাননীয়া মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে ডাব্লু.বি.এস.আর.ডি.এ নিজস্ব ফান্ড থেকে প্রায় ৪৮ লক্ষ টাকা ব্যায় করে একটি পিচ রাস্তার শুভ সূচনা করা হলো।
তিনি জানান যে মাননীয়া মুখ্যমন্ত্রীর পথশ্রী অভিযান এর নতুন প্রকল্পে রাজ্য জুড়ে ১২ হাজার কিমি রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ করা হচ্ছে।
আর এই প্রকল্পে বারাবনি ব্লকে মোট ৩৫ টি রাস্তার নির্মাণ করা হবে।
তাছাড়া রাস্তার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ হাসদা,উপপ্রধান বিশ্বজিৎ সিংহ,আশীষ মন্ডল,ইন্দ্রজিৎ সিং সহ আরো অনেকে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *