BARABANI-SALANPUR-CHITTARANJAN

কোভিড পরিষেবা কেন্দ্র উদ্বোধন করলেন বিধায়ক:-

বেঙ্গল মিরর, কৌশিক মুখার্জী ,সালানপুর:-

ব্লক স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় ও বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে রূপনারায়ানপুর আই টি আই সেন্টারে মধ্যে ২১টি বেডের কোভিডপরিষেবা কেন্দ্রের গঠন করা হয়।
বুধবার দিন কোভিড পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় সহ সালানপুর ব্লকের বিডিও অদিতি বসু,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান ও ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন যে হারে সারা দেশে করোনা বৃদ্ধি পাচ্ছে তাতে সর্ব প্রথম সাধারণ মানুষ কে সচেতন থাকা উচিত,কয়েক দিনে সালানপুর,রূপনারায়ানপুর চিত্তরঞ্জন শহরে করোনার বৃদ্ধি হয়েছে তাতে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে অনেক মানুষ অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছে,তাই মানুষের এই অসুবিধার কথা মাথায় রেখে ব্লক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কোভিড পরিষেবা কেন্দ্রের সিদ্ধান্ত নেওয়া হয়।আমরা ভেবে ছিলাম ১০টি বেডের পরিষেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো কিন্তু সেই বেডের সংখ্যা বাড়িয়ে ২১টি বেড তৈরি করা হয়েছে ও এখানে অক্সিজেন সহ ওষুধ সহ নার্স ও পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্র থেকে ডাক্তার ব্যাবস্থা করা হয়েছে।যেসব মানুষ করোনা আক্রান্ত হবে তারা পিঠাকেয়ারী হাসপাতালে নিজেদের চিকিৎসা করিয়ে হোম আইসোলেশন হতে পারেন তাছাড়া এই পরিষেবা কেন্দ্রে আসতে পারেন।
এবং পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে উপরে প্রায় একশো মানুষের থাকা ও খাওয়ার ব্যাবস্থা করা হয়েছে।তাছাড়া আমি চেষ্টা করছি বারাবনি ব্লকে এমন এক পরিষেবা কেন্দ্র খোলার।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *