ASANSOL

আসানসোল পুর এলাকায় নিয়ম মেনে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, বিধায়কের নেতৃত্বে আন্দোলন করার হুমকি, প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে সরব জিতেন্দ্র তেওয়ারি

বেঙ্গল মিরর , রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত , আসানসোল, ৪ আগষ্টঃ কেন্দ্র সরকার ভ্যাকসিন রাজ্যে পাঠাচ্ছে। রাজ্য সরকার সব জায়গায় পাঠাচ্ছে বলে দাবি করা হচ্ছে। অথন আসানসোলের মানুষেরা সেই ভ্যাকসিন পাচ্ছেন না। যতদিন যাচ্ছে আসানসোলে ভ্যাকসিন বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না । ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে বারবার। এই নিয়ে এবার সরব হলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। বুধবার বিকালে আসানসোলের জিটি রোডের গোধূলি মোড় সংলগ্ন আবাসনের অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি আসানসোল পুরনিগম কতৃপক্ষ, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে তোপ দাগেন। সেই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, অভিজিৎ আচার্য, ভৃগু ঠাকুর সহ প্রাক্তন কাউন্সিলররা।


আসানসোল পুরনিগম এলাকায় যেসব সেন্টার করা হয়েছে সেখানে সাধারণ মানুষদের ভ্যাকসিন নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকতে দেখা যাচ্ছে । কোথাও আবার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষনরেও অভিযোগ উঠছে । হাঁফিয়ে উঠছে স্বাস্থ্য কর্মীরা। আবার কোথাও নিয়মও মানছেন না সাধারণ মানুষেরা বলে অভিযোগ উঠছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, স্বাস্থ্য কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করাও অভিযোগ উঠেছে। যে কারনে আসানসোল পুরনিগমের ৮৭ নং ওয়ার্ডের মহিশীলা গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় । আর তা নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়েছে । বুধবার সকালে সেখানে আসেন জিতেন্দ্র তেওয়ারি।


তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, ভ্যাকসিন কেন্দ্র দিচ্ছে। ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। অথচ তা দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না? কোন সেন্টার বন্ধ করা যাবে না। এই ব্যাপারে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসককে লিখিত ভাবে । এর আগে আমি আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে ভ্যাকসিন সেন্টার খোলার জন্য লিখিত ভাবে জানিয়েছি। তার প্রশ্ন, কলকাতা কর্পোরেশন যদি ১৪৪ টি ওয়ার্ডের জন্য ২০০ টিরও বেশী সেন্টার করতে পারে। আসানসোল পুরনিগম কেন তা পারবে না। তিনি আরো বলেন, আসানসোলের মানুষদের ভ্যাকসিনের দুটো দুটো ডোজ দেওয়ার ব্যবস্থা করুন। পরে রাস্তায় রাস্তায় হোডিং লাগাবেন ছবি দিয়ে। তা না হলে আমরা প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো। তখন সাধারণ মানুষেরা আপনাদের অন্য ভ্যাকসিন দিয়ে দেবেন। এদিন জিতেন্দ্র তেওয়ারি আরো একবার বলেন, আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের মধ্যে সদ্য শেষ হওয়া বিধান সভা নির্বাচনে বিজেপি ৬৬ টিতে এগিয়ে আছে। তারপরেও নির্লজ্জের মতো অনেকে পুরনিগমে বসে আছেন।


এই প্রসঙ্গে পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, যে যা খুশি বলতে পারেন। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কোথাও কোন বেনিয়ম হচ্ছে না। তিনি আরো বলেন, কেউ কেউ ভোটে হেরে গিয়ে ভুল বকছে। বিধান সভা নির্বাচনে বিজেপিকে তো বাংলার মানুষেরা গোহারা করেছেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!