ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIA

ADPC ৩ জন আইসি সহ ৫ এসআইএর বদলি

বেঙ্গল মিরর,দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্ত :
ADPC এর ৩ জন ফাঁড়ির ওসি সহ ৫ জন এসআইকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে (ASANSOL – DURGAPUR POLICE COMMISSIONERATE) বদলির নির্দেশ জারি করা হয়েছে। পুলিশ কমিশনার এন সুধীর কুমার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম বদলির আদেশ।

বরাকরে ড্রাগসের কাণ্ডে জড়িত যুবককে গুলি করে খুনের ঘটনার পরেই বরাকর পুলিশ ফাঁড়ির ওসি হেমন্ত দত্তকে সরিয়ে তাকে আসানসোল আদালতের জিআরও করা হলো। মঙ্গলবার রাতে পুলিশ ( Asansol- Durgapur Police ) কমিশনারের দপ্তরের পক্ষে আচমকা এই ট্রান্সফারের নির্দেশের পরেই আসানসোলের জিআরও সুদীপ্ত পরামানিককে সরিয়ে এসবি দপ্তরে পাঠানো হলো।

বরাকরের নতুন ওসি হচ্ছেন আসানসোলের ঝিংরি মহল্লা ফাঁড়ির ওসি শীতল নাগ। মলানদিঘি ফাঁড়ি থেকে কার্তার সিং কে পাঠানো হয়েছে ঝিংরি মহল্লায়। বরাকরে ব্যাপকহারে মাদক পাচারের ঘটনায় এলাকার মানুষের অভিযোগকেই গুরুত্ব দিয়ে বরাকরের ওসিকে সরানোর নির্দেশ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য কিছুদিন আগেই বরাকরের পুলিশ লকআপে পিটিয়ে মারার অভিযোগে তখনকার ওসি অমরনাথ দাস কে সরিয়ে হেমন্ত দত্তকে আনা হয়েছিল।দুর্গাপুর থানার এসআই সুবীর চক্রবর্ত্তী কে মলানিদিঘি আইসি করা হয়েছে।

Asansol- Durgapur Police ORDER

আসানসোল পথ দূর্ঘটনাকে কেন্দ্র করে রনক্ষেত্র, তেল ট্যাঙ্কারের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ, মৃত ১, আহত ৩, জাতীয় সড়ক অবরোধ, ইট বৃষ্টি, ভাঙ্গচুর, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!