ASANSOL

আড্ডা ব্যয় করবে ১২ লক্ষাধিক টাকা, শেড তৈরির কাজের শিলান্যাস করলেন মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৫ সেপ্টেম্বরঃ আসানসোল পুরনিগমের ৪৯ নং ওয়ার্ডের বুধায় কবরস্থানে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা নতুন শেড তৈরি করবে। শনিবার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কাজের ফলক উন্মোচনের মাধ্যমে শিলান্যাস করলেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক। আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা এর জন্য ১২ লক্ষ ২৮ হাজার টাকা খরচ করবে।

জানা গেছে, এই এখানে নতুন শেড তৈরির জন্য এলাকার মানুষেরা আবেদন করেছিলেন। সেই মতো তা করার উদ্যোগ আড্ডার তরফে নেওয়া হয়েছে বলে মন্ত্রী মলয় ঘটক বলেন। তিনি আরো বলেন, এই এলাকায় সাধারণ মানুষের কথা ভেবে আগামী দিনে আরো উন্নয়নমুলক কাজ করা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক। মন্ত্রী মলয় ঘটকের হাত দিয়ে এই কাজ হওয়াতে খুশি এলাকার মানুষ।

আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ শতাধিক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের পাশে দাঁড়ালো বেঙ্গল সৃষ্টি, চেক তুলে দিলেন মন্ত্রী মলয় ঘটক

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *