ASANSOLRANIGANJ-JAMURIA

Cyber Crime : দার্জিলিং পুলিশের হাতে গ্রেফতার রানিগঞ্জের তিন

শিল্পাঞ্চলে সক্রিয় সাইবার ক্রাইম চক্র, ব্যাঙ্ক আধিকারিকের পরিচয় দিয়ে ফোন, ৭০ হাজার টাকা হাতানোর অভিযোগে

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৮ অক্টোবরঃ ব্যাঙ্ক আধিকারিকের পরিচয় দিয়ে প্রথমে ফোন।তারপর এটিএম কার্ডের ফোন নম্বর দিয়ে ব্যাঙ্ক একাউন্ট থেকে ৭০ হাজার টাকা হাতানোর অভিযোগ। দার্জিলিং পুলিশের হাতে গ্রেফতার হলো আসানসোলের রানিগঞ্জ থানা এলাকার তিন যুবক।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে রানিগঞ্জ থানার এগরা থেকে দার্জিলিংয়ের জোড়বাড়ি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম হলো সৌভিক দাস, সোনু গরাই ও পিযুষ গরাই। বৃহস্পতিবার সকালে ধৃতদের আসানসোল সিজিএম আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে তাদেরকে ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। এরপর দার্জিলিং পুলিশ তিনজনকে দার্জিলিং নিয়ে চলে যায়।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর দার্জিলিংয়ের জোড়বাড়ির বাসিন্দা অক্ষরা গুরুঙ্গকে এক ব্যক্তি একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের আধিকারিক বলে পরিচয় দিয়ে ফোন করে। অভিযোগ, ফোনে এটিএম কার্ড ব্লক হয়ে যাওয়ার বিভিন্ন কথা বলার সময় তার কাছ থেকে এটিএমের গোপন পিন নম্বর ঐ ব্যক্তি নিয়ে নেয়। এরপরের কয়েক মুহূর্তের মধ্যে বেশ কয়েক দফায় অক্ষরা গুরুঙ্গের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের একাউন্ট থেকে তুলে নেওয়া হয়। পরের দিন অক্ষরা গুরুঙ্গ গোটা ঘটনার কথা জানিয়ে জোড়বাড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সেই অভিযোগের তদন্ত করতে নেমে জোড়বাড়ি থানার পুলিশ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ থানার এগরার সৌভিক দাস, সোনু গরাই ও পিষুয গরাইয়ের কথা জানতে পারে। দার্জিলিংয়ের জোড়বাড়ি থানার পুলিশ এরপর আসানসোল দূর্গাপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনার কথা জানায়। বুধবার রাতে জোড়বাড়ি থানার পুলিশ রানিগঞ্জে আসে ও অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে।
এই প্রসঙ্গে রানিগঞ্জ থানার পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দার্জিলিংয়ের জোড়বাড়ি থানার পুলিশ ঐ তিনজনকে গ্রেফতার করেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!