ASANSOLRANIGANJ-JAMURIA

আগুন লেগে থাকা খনি ভরাট করার সময় তলিয়ে গেলেন ECL আধিকারিক ! ঘটনাস্থলে বিধায়ক

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুরিয়া ঃ শুক্রবার সন্ধ্যায় ইসিএলের কেন্দা এরিয়ার নিউ কেন্দা কোলিয়ারির আগুন লেগে থাকা কয়লা খনি কে ভরাট করার সময় হঠাৎই পট হোলে ঢুকে আটকে পড়ল সিনিয়র ওভারম্যান অজয় মুখার্জি নামে এক ইসিএলের ইঞ্জিনিয়ার। শুক্রবার সন্ধ্যায় এমনই দাবি উঠে এলো তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মুখে।

তৃণমূল নেতা আশিস চ্যাটার্জি জানান স্থানীয় এলাকার বেশ কিছু বাচ্চা এদিন সন্ধ্যে নামার আগে খেলাধুলা করার সময় লক্ষ্য করে লাগোয়া এলাকায় মাটি ভরাট করার সময় এক কোমরে ক্যাপ লাগানো খনিকর্মী গর্তের মধ্যে ঢুকে পড়েছে , ওই বিষয় লক্ষ্য করে তারা বাড়ির সদস্য ও লাগোয়া এলাকার লোকজনের জানালে সেই খবর ইসিএল কর্তৃপক্ষ কাছে যায়, ইসিএল কর্তৃপক্ষ এ বিষয় জানতে পেরে তড়িঘড়ি খতিয়ে দেখেন ক্যাপ ল্যাম্প, পরে জানতে পারেন অজয় মুখার্জি নামে বছর 58 খনি কর্মীর কোন হদিস মিলছে না, ওই খনি কর্মীর ক্যাপ ল্যাম্প না মেলায় সকলেই অনুমান করেছেন, সম্ভবত অজয় মুখার্জি নামের খনি কর্মী খনির পটহোলের মধ্যে ঢুকে গেছে।

শুক্রবার রাত্রে এই খবর পাওয়ার পরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইসিএলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজের জন্য তৎপর হন। এই খবর শুক্রবার সন্ধ্যায় জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং জানার পর তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে কিভাবে উদ্ধার কাজ দ্রুত শুরু করা যায় তা নিয়ে ইসিএল কর্তৃপক্ষ সঙ্গে কথা বলেন।

তিনি এদিন হতাশা প্রকাশ করে জানান কয়লাখনির আগুন লেগে থাকার ঘটনা প্রতিবছরের, নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই এ থেকে রেহাই পেতে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সমাধানসূত্র বের করবেন বলে জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোন হদিস না মেলায় ইসিএল কর্তৃপক্ষ ওই খনি কর্মীর তল্লাশিতে জুটেছে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *