ASANSOL

মায়ের মৃত্যু বার্ষিকীতে বৃদ্ধাশ্রমে একমাসের রেশন দিলেন ব্যাঙ্গালোর নিবাসী

বেঙ্গল মিরর রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৭ ফেব্রুয়ারিঃ মায়ের মৃত্যু বার্ষিকীতে আসানসোলের কুলটির শাঁকতোড়িয়ায় আদ্যাশক্তি বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ালেন ব্যাঙ্গালোর নিবাসী সরোজ দাস। রবিবার সরোজ দাসের হয়ে বৃদ্ধাশ্রমে একমাসের রেশন দিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের রাজ্য সম্পাদিকা মিঠু মুখোপাধ্যায়।

এদিন তিনি ঐ বৃদ্ধাশ্রমে যান রেশন তুলে দিতে।
জানা গেছে, বছর দুই আগে সরোজ দাসের মা নমিতা দাস প্রয়াত হন। সরোজবাবু একটা সময় কুলটির বরাকরের থাকতেন। পরে তিনি ব্যাঙ্গালোরে চলে যান।
মিঠু মুখোপাধ্যায় বলেন, দাস পরিবারের হয়ে আমি এদিন বৃদ্ধাশ্রমে গিয়ে রেশন তুলে দিয়েছি। সরোজ দাসের সাহায্য পেয়ে বৃদ্ধাশ্রম কতৃপক্ষ ও আবাসিকরা খুশি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *