ASANSOL

রূপনারায়নপুরে বস্তাবন্দি কাটা মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার রূপনারায়নপুর রেলব্রিজ এর ধারের জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনার সম্পর্কে জানাজায় রবিবার সকালে সালানপুর থানার রূপনারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চিত্তরঞ্জন – আসানসোলগামী প্রধান রাস্তার যে রেলব্রিজ রয়েছে ঠিক তারই নীচের রেললাইনের কিছুটা দূরে বস্তা বন্দি একটি কাটা অবস্থায় দেহ পরে থাকতে দেখা যায় ।যা স্থানীয় গ্রামের কিছু মানুষ সেটিকে লক্ষ্য করেন এবং খবর দেন রূপনারায়নপুর ফাড়ির পুলিশ কে ।ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশেপাশের বহু মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে ।

রূপনারায়নপুরে বস্তাবন্দি কাটা মৃতদেহ

তবে কিছু স্থানীয় ও জানায় যে রেললাইনের মধ্যেও কিছু দেহের টুকরো পরে থাকতে দেখা যায় ।যার ফলে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ।স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্তে কিছুটা অনুমান করেন যে ঐ মৃত দেহটি রেললাইনে কাটা পড়েছিল ।তবে পুলিশের ধারণা কেও বা কারা কেন ওই মৃতদেহের কাটা অঙ্গপ্রত্যঙ্গ গুলি বস্তা বন্দি করে নিয়ে যাচ্ছিল তা এখনো জানা যায়নি ।ঘটনার খবর রেল পুলিশকেও দেওয়া হয় ।


পুলিশ জানিয়েছেন মৃত দেহটির কোন পরিচয় পাওয়া যায়নি।অনেকে আবার মনে করছেন কেও খুন করে বস্তায় নিয়ে যাচ্ছিল এবং রেখে কাটা পড়ে যাওয়ার সাজিয়ে ঘটনাটি অন্য দিকে ঘুরাতে চাইছিল

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!