ASANSOL

কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, অভিযোগ মন্ত্রী মলয় ঘটকের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১২ এপ্রিলঃ এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ তিনি আপকার গার্ডেনের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে আসেন চেলিডাঙ্গার কারনানি স্কুলের ৭৬ নং বুথে। গেটেই তার সঙ্গে বাকবিতণ্ডা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

পরে ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। পর্যবেক্ষকরাও তাই। তৃনমুল কংগ্রেসের কোন অভিযোগ গুরুত্ব দেওয়া হচ্ছে না।
তিনি আরো বলেন, সকাল থেকে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বাহিনী ও গুন্ডা নিয়ে ১০/১২ টা গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি।
এদিকে প্রথম দু’ঘন্টায় সকাল নটা পর্যন্ত ভোট পড়েছে ১২.৭৭ শতাংশ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!