বেঙ্গল মিরর, কাজল মিত্র, আসানসোল :-মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম বর্দ্ধমান জেলার বিভিন্ন জায়গায় ঠান্ডা পানীয় জলের ব্যবস্থার উদ্য়োগ তৃণমূলের । শহরে তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 44ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে যার ফলে নাজেহাল হয়ে পড়ছে নিত্য পথযাত্রীরা । রাজ্যে প্রচন্ড দাবদাহ কে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের উদ্দোগে ঠান্ডা পানীয় জল সঙ্গে ORS এবং গুড় বাতাসার ব্যবস্থা করা হলো সধারন নিত্য পথযাত্রীদের জন্য । আসানসোলে জিটি রোড গোধূলী মোড় যুব তৃণমূল কার্য়ালয়ের সামনে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য় সম্পাদক ভি শিভদাসন দাসু, আসানসোল পুরনিগের চেয়ারম্য়ান অমরনাথ চট্টোপাধ্য়ায়, ববিতা দাস প্রমুখ। কুলটিতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা তৃণমূলের ছাত্র সংগঠনের উদ্দোগে । রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতে তীব্র তাপপ্রবাহে মাত্রা ছড়িয়েছে আসানসোলের কুলটিতে । যেখানে গত এক সপ্তাহ থেকে কুলটি শহরে তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 44ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে যার ফলে নাজেহাল হয়ে পড়ছে নিত্য পথযাত্রীরা । রাজ্যে প্রচন্ড দাবদাহ কে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত কুলটি স্টেশন মোড়ে তৃণমূলে ছাত্র পরিষদের উদ্দোগে ঠান্ডা পানীয় জল সঙ্গে ORS এবং গুড বাতাসর ব্যবস্থা করা হলো সধারন নিত্য পথযাত্রীদের জন্য । এতে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কাউন্সিলর সলিম আক্তার , আক্তার হুসেন , ছাত্র নেতা সাইফ খান সহ অনেকে । ঠান্ডা জল, ওআরএস, শরবত
Read More