KULTI-BARAKAR

চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর চিত্তরঞ্জন রোড স্থিত এক নার্সিংহোমে
রোগীর চিকিৎসায় গাফিলতির অভিযোগে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ দেখায় পরিজনেরা।
ঘটনার সম্বন্ধে জানা যায় যে সালানপুর থানা অন্তর্গত কলাডাবর গ্রামের বাসিন্দা দেব নারায়ণ কুম্ভকার তার স্ত্রী বিসাখা কুম্ভকারকে টিউমার অপেরেশনের জন্য গত কাল শুক্রবারে নার্সিংহোমে ভর্তি করে।


কিন্ত আজ শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নার্সিং হোম থেকে খবর দেওয়া হয় যে রোগীর হটাৎ শরীর খারাপ হয়ে গিয়েছে।খবর শুনে তড়িঘড়ি বাড়ির ও পাড়ার প্রতিবেশি হাসপাতালে এসে দেখে যে পেসেণ্টের পেট কেটে আবার সেলাই করে রেখে দিয়েছে। যার ফলে তার শাররীক অবস্থার অবনিতি হতে দেখে পরিবারের সদস্যর নার্সিং হোমে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিয়ে নার্সিংহোমের ডাক্তার এবং পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করে এবং রোগীকে ভালো চিকিৎসার অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!