ASANSOL-BURNPUR

ছোটদিঘারি ইউনাইটেড ক্লাবের ২৫ তম কালীপুজোর খুঁটিপুজো

বেঙ্গল মিরর, বার্নপুর: বার্নপুরের ছোটদিঘারিতে ইউনাইটেড ক্লাবের ২৫ তম কালীপুজোর প্যান্ডেল নির্মাণের জন্য সোমবার খুঁটিপুজো করা হয়। এই অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও কাউন্সিলর অনুপ কুমার মাজি, সম্পাদক আনন্দ উপাধ্যায়, কার্যকরী সভাপতি শ্যামল আইচ, সহ-সভাপতি প্রণব ব্যানার্জি, রঞ্জিত সিং, অশোক চৌধুরী, সমরেশ কোনার, অনুপ পুরকায়স্থ, আশীষ মুখার্জি, কৌশিক গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।


এবার ছোটদিঘারি ইউনাইটেড ক্লাবের
পূজা প্যান্ডেলের থিম প্রসঙ্গে অভিজিৎ রায় বলেন, প্রাচীনকালে শিকারই ছিল কিছু মানুষের জীবিকার উপায়, সেই ভিত্তিতেই এ বছর এখানে পূজোর আয়োজন করা হচ্ছে। থিমের নাম লক্ষ যখন শিকারে। এটি রজত জয়ন্তী বর্ষ। আজ খুটি পূজা অনুষ্ঠিত হল। আমরা সবাইকে অনুরোধ করব এখানে পূজা দেখতে আসুন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *