ASANSOLKULTI-BARAKAR

দামোদর নদীতে তলিয়ে যাওয়া ৩ যুবতীর মধ্যে জীবিত উদ্ধার ২, মৃত ১ , চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার সাঁকতড়িয়া ফাঁড়ি অন্তর্গত ডিসেরগড় নদীতে বৃহস্পতিবার সকালে স্নান করতে নেমে তিন যুবতী তলিয়ে যায়। সাঁকতড়িয়া ফাঁড়ি পুলিশ ও স্থানীয়দের প্রচেস্টায় আলিসা পারভিন ১৬ ও শামা পরভিন ২২ এই দুজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করে। কিছুক্ষণ নদীতে তল্লাশির পরআরেক যুবতী আলিয়া পরভিন ১৪ কে উদ্ধার করে পুলিশ সাঁকতড়িয়া হসপিটালে নিয়ে যায় । সেখানে চিকিৎসক আলিয়া পারভিনকে মৃত বলে ঘোষনা করে ।

ঐ তিন যুবতীর মামা আবির আলি জানিয়েছেন, ডিশেরগড়ে দামোদর নদে স্নান করতে নেমে তিন যুবতী তলিয়ে যায়। তিনজনেই ঝারখণ্ড রাজ্যের টাটার যুগশালায় এলাকার বাসিন্দা। পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুর নয়াবস্তিতে তাদের মামাবাড়ি, তারা মামা বাড়ি এসেছিল। আর আজ বৃহস্পতিবার ডিসেরগড় মাজারে এসেছিল।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *