RANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক সহ দুজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ গত ২৪ ঘন্টায় দুটি পৃথক ঘটনায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক সহ দুজন। ঘটনা দুটি ঘটেছে মঙ্গলবার বিকেল ও রাতে। মৃতরা হলো আসানসোলের জামুড়িয়া থানার বীরকুলটির বাপি ঘোষ ( ২১) ও জামুড়িয়া বাজারের মসজিদ মহল্লার মহঃ গফ্ফর (৪২)। বুধবার সকালে আসানসোল জেলা হাসপাতালে দুটি মৃতদেহর ময়নাতদন্ত হয়।

Jamuria ps file photo


পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জামুড়িয়া থানার জামুড়িয়া বাজারের মসজিদ মহল্লার মহঃ গফ্ফরকে বাড়ির লোকেরা ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


অন্যদিকে, মঙ্গলবার রাতে বাপি ঘোষকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন। এমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দুজন কোন কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তারা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। পরিবারের তরফে কোন অভিযোগ না থাকায় দুটি ঘটনায় আলাদা আলাদা করে দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *