ASANSOL

West Bengal Police এ ব্যাপক রদবদল, ৪০ আইপিএস আধিকারিক বদলি

২ ডিআইজি, ১৬ এসপি, ১৭ অতিরিক্ত এসপি, ১১ জন এসডিপিও স্তরের আধিকারিক বদলি

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিমবঙ্গ পুলিশে ব্যাপক রদবদল হয়েছে। ৪০ জন আইপিএস আধিকারিককে বদলির নির্দেশ জারি করা হয়েছে। ২ ডিআইজি, ১৬ এসপি স্তর, ১৭ অতিরিক্ত এসপি, ১১ এসডিপিও স্তরের আধিকারিককে বদলি করা হয়েছে। ডিআইজি কুনাল আগরওয়ালকে ইএফআর ২য় ব্যাটালিয়ন থেকে ডিআইজি ট্রেনিং করা হয়েছে। একই সঙ্গে ডিআইজি ট্রেনিং স্বপন সরকারকে ইএফআর ২ য় ব্যাটালিয়নের ডিআইজি করা হয়। এছাড়াও মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পুরুলিয়া, রানাঘাট, ইসলামপুরের এসপিদের বদল করা হয়েছে। অভিজিৎ ব্যানার্জিকে পুরুলিয়ার নতুন এসপি করা হয়েছে। অন্যদিকে, এএসপি পার্থ ঘোষকে দার্জিলিং থেকে বারুইপুরের এডিশনাল এসপি (জোনাল)এবং শেখ মহম্মদকে কালিম্পং থেকে বারুইপুরে এডিশনাল এসপি ( ডি আই বি) তে পাঠানো হয়েছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *