BARABANI-SALANPUR-CHITTARANJAN

স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা, জয়ী গোবিন্দ একাদশ

বেঙ্গল মিরর, আসানসোল, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সামডি যুব সংঘ ক্লাবের পরিচালনায় ও সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় শনিবার। এদিনের খেলায় জয়ী হয়ে চ্যাম্পিয়ানের শিরোপা পায় গোবিন্দ একাদশ(বিলা)।
গোবিন্দ একাদশ বনাম কাল্লা আপনজন ক্লাবের মধ্যে সালানপুরের সামডি বাথান ফুটবল ময়দানে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। তাতে ১-০ গোলে কাল্লা আপনজন ক্লাবকে হারিয়ে জয়ী হয় গোবিন্দ একাদশ।


জয়ী দলকে ট্রফি ও নগদ ও ৩০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়। পাশাপাশি পরাজিত দলকে ট্রফি ও নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে।
এদিন একেবারে শুরুতে পায়রা উড়িয়ে ও স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে খেলার শুভ সূচনা করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়।


এছাড়া এদিন ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, সামডি গ্রাম পঞ্চায়েতের প্রধান জনার্ধন মণ্ডল, উপ প্রধান বন্দনা মণ্ডল ও তৃণমূল কংগ্রেসের নেতারা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *