ASANSOL

আসানসোলে অক্ষয় কুমার অভিনীত ” ক্যাপসুল গিল” র শুটিং

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* বলিউড অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন সিনেমা হলো ‘ ক্যাপসুল গিল’। আসানসোল খনি এলাকাই তুলে ধরা হবে এই সিনেমায়। আর এই সিনেমার শুটিং শুরু হলো বুধবার। এদিন আসানসোলের কুলটির নিয়ামতপুরে ইসিএলের সেন্ট্রাল ওয়ার্কশপ ও আসানসোল স্টেশনে এই সিনেমার শুটিং ।


নিয়ামতপুরের ইসিএলের সেন্ট্রাল ওয়ার্কশপে ছবি “ক্যাপসুল গিল “র ডিরেক্টর, প্রডিউসার সহ বিভিন্ন শিল্পীরা ছবির শুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা গেলো।পাশাপাশি অক্ষয় কুমারের ছবির শুটিং হচ্ছে সেই খবর শুনে কুলটি ও নিয়ামতপুর এলাকা থেকে স্থানীয় মানুষ জনেরা ভিড় করেন শুটিং দেখতে। সেখানে কি অক্ষয় কুমার রয়েছেন? সেই নিয়ে উৎসাহিত হয়ে তাকে দেখতে ছুটে এলেও সবাইকেই হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে। কেননা এদিন অক্ষয় কুমার শুটিংয়ে ছিলেন না। ।


অন্যদিকে বুধবারই সকালে আসানসোল স্টেশনের বাইরে এই সিনেমার জন্য একটি সেট তৈরি করা হয়। সেখানে বেশ কিছু সময় শুটিংও হয়। এরপর আসানসোল স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মেও এই সিনেমার কিছু কিছু শট নেওয়া হয়। নিয়ামতপুরের মতো আসানসোল স্টেশনেও যাত্রীরা অনেকেই দাঁড়িয়ে শুটিং উপভোগ করেন।
অন্যদিকে, এই শুটিং নিয়ে যাতে কোন সমস্যা না হয়, তার জন্য দুজায়গাতেই পুলিশের ব্যাপক নিরাপত্তা ছিল।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *