ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোলের জুবলি মোড় থেকে রুনাকুরাঘাট পর্যন্ত রাস্তা সংস্কার করা হবে

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : আসানসোলের জুবলি মোড় থেকে পানুরিয়া বাজার হয়ে রুনা করাঘাট পর্যন্ত বেশ কয়েকদিন ধরে রাস্তার অবস্থা বেহাল ছিল ,আজ তার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে নারকল ফাটিয়ে ঊধ্বোধন করা হলো ,ছয় মাসের মধ্যেই কাজটি প্রায় সম্পূর্ণ হবে বলে আশাবাদী ! যেখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়,বরাবরই সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান , পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং, বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল,অনুষ্ঠানটি হয় পানুরিয়া হাটতলা !


যেখানে আসানসোল কর্পোরেশনের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় আসানসোলের সাংসদ শত্রুঘন সিনার প্রশংসাই জানান সবার মুখে একটাই প্রশ্ন ছিল বা ভয় ছিল ভোটের পর এমপি সাহেবকে আমরা পাশে পাবো কিনা , কিন্তু এমপি সাহেব মাসের দুবার করে আসেন , উনি এখনো আসানসোলেই আছেন এবং আগামীকাল ওনার আসানসোলে একটা প্রোগ্রাম আছে , সেই প্রোগ্রামে পতি পত্নী অর মে প্রোগ্রামটি পুরো বিশ্বজুড়েই হচ্ছে , এই প্রোগ্রামটি আসানসোল রবীন্দ্রভবনে হবে ,এমপি সাহেবের সাথে আমার কথা হয়েছে চিত্তরঞ্জন কলেজের জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিতে বলা হয়েছে সেটা আমরা দিয়েছি !

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *