ASANSOL

আসানসোল পুরনিগম কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দিলো

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ২০২২ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসই ও আইসিএসইর ( দশম ও দ্বাদশ) কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দিলো আসানসোল পুরনিগম। বুধবার সকালে এই উপলক্ষে আসানসোল রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো পুরনিগমের তরফে। পুরনিগমের তরফে বলা হয়েছে, এদিন আসানসোলের পুরনিগমের আসানসোল, বার্ণপুর ও কুলটি এলাকার মোট ৪৮৯ জন কৃতিকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।

আগামী ১৯ ডিসেম্বর জামুড়িয়ার আরো একটি অনুষ্ঠান করে জামুড়িয়া ও রানিগঞ্জ পুর এলাকার কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়া হবে।
এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। এছাড়াও ছিলেন পুর কমিশনার রাহুল মজুমদার, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, সুব্রত অধিকারী সহ অন্যান্য কাউন্সিলররা, ওএস বীরেন্দ্রনাথ অধিকারী, প্রবাল বোস, সঞ্জীব ভান্ডারী, তাপস কর্মকার, সাগর শর্মা উপস্থিত ছিলেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *