আসানসোল ডিভিশনের কালীপাহাড়ি ও রানিগঞ্জ স্টেশন পরিদর্শনে ডিআরএম
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম বা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার পরমানন্দ শর্মা সোমবার আসানসোল ডিভিশনের কালীপাহাড়ি ও রানিগঞ্জ স্টেশন পরিদর্শন করেন। তিনি এই স্টেশনগুলিতে পরিকল্পনা নেওয়া বড় ধরনের ইয়ার্ড পুনর্নির্মাণের কাজগুলি পর্যালোচনা করেছেন। এই কাজ দুটি স্টেশন দিয়ে সমস্ত ট্রেন চলাচলের জন্য আরও কার্যকর ও সহজতর করবে। এর পাশাপাশি ইয়ার্ড পুনর্নির্মাণে রানিগঞ্জ স্টেশন থেকে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়া লোডেড রেক ও সেখান থেকে আসা খালি রেকের যাতায়াতের পক্ষে সুবিধা হবে ।














এদিন ডিআরএমের সঙ্গে ছিলেন এসবি সিং (সিনিয়র ডিওএম), শচীন সুমন (সিনিয়র ডিইএন/সি/), এসপি যাদব ( সিনিয়র ডিএসটিই), খুরশিদ আহমেদ( সিনিয়র ডিইই/টিআরডি), অজয় কুমার ( সিনিয়র ডিইই/জি), একে দিন্দা ( সিনিয়র ডিইই/ অপারেশন) সহ অন্যান্য অফিসার, সিনিয়র সুপারভাইজাররা।
- পশ্চিম বর্ধমান জেলার ৯ বিধানসভায় ৩ নতুন মুখ, পুরনো ৬ এ ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের
- Poll 2026 : TMC ने आसनसोल – दुर्गापुर बेल्ट के लिए उम्मीदवारों की घोषणा की
- Agnimitra Pal और सिधान मंडल में तीखी नोंकझोंक
- ভোট প্রচারে গিয়ে কড়া বাক্য বিনিময় বিজেপি নেত্রী অগ্নিমিত্রার সাথে পঞ্চায়েতের উপপ্রধান সিদান মন্ডলের
- इंडियन बैंक ने 32 लाख का ऋण नहीं चुकाने पर आटा मिल पर किया कब्जा

