আসানসোল ডিভিশনের কালীপাহাড়ি ও রানিগঞ্জ স্টেশন পরিদর্শনে ডিআরএম
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম বা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার পরমানন্দ শর্মা সোমবার আসানসোল ডিভিশনের কালীপাহাড়ি ও রানিগঞ্জ স্টেশন পরিদর্শন করেন। তিনি এই স্টেশনগুলিতে পরিকল্পনা নেওয়া বড় ধরনের ইয়ার্ড পুনর্নির্মাণের কাজগুলি পর্যালোচনা করেছেন। এই কাজ দুটি স্টেশন দিয়ে সমস্ত ট্রেন চলাচলের জন্য আরও কার্যকর ও সহজতর করবে। এর পাশাপাশি ইয়ার্ড পুনর্নির্মাণে রানিগঞ্জ স্টেশন থেকে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়া লোডেড রেক ও সেখান থেকে আসা খালি রেকের যাতায়াতের পক্ষে সুবিধা হবে ।














এদিন ডিআরএমের সঙ্গে ছিলেন এসবি সিং (সিনিয়র ডিওএম), শচীন সুমন (সিনিয়র ডিইএন/সি/), এসপি যাদব ( সিনিয়র ডিএসটিই), খুরশিদ আহমেদ( সিনিয়র ডিইই/টিআরডি), অজয় কুমার ( সিনিয়র ডিইই/জি), একে দিন্দা ( সিনিয়র ডিইই/ অপারেশন) সহ অন্যান্য অফিসার, সিনিয়র সুপারভাইজাররা।
- Paschim Bardhaman : 11बजे तक 39.62 फीसदी मतदान, सबसे अधिक जामुड़िया, सबसे कम Asansol Uttar
- Paschim Bardhaman Poll 2026 live : 9 सीटों पर सुबह 7 बजे से मतदान शुरू, कड़ी सुरक्षा व्यवस्था
- Paschim Bardhaman Poll Live Updates : নয় আসনে সকাল সাতটায় শুরু ভোট, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
- Paschim Bardhaman : 9 सीट, 85 उम्मीदवार, 2588 बूथ, 19. 65 लाख वोटर करेंगे मतदान
- পশ্চিম বর্ধমানে ৯ বিধানসভায় ৮৫ জন প্রার্থী নির্বাচনে লড়াইয়ে জেলায় ২৫৮৮ বুথে ভোটার ১৯ লক্ষ ৬৫ হাজারেরও বেশি

