দুদিন ধরে তোলপাড় হয়ে থাকা নিমচা ফাঁড়ির পুলিশ ফেলল স্বস্তির নিঃশ্বাস
লোকেশন ট্র্যাক করে নিখোঁজ থাকা বিপিন গোপকে উদ্ধার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: নিখোঁজের ঘটনার দু দিনের মধ্যেই, নিখোঁজ থাকা বিপিন গোপকে খুঁজে বের করল রানীগঞ্জ থানার পুলিশ। এই বিপিন গোপের নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে, দুদিন ধরে তোলপাড় হয়ে থাকা নিমচা ফাঁড়ির ফেলল স্বস্তির নিঃশ্বাস। গত সোমবার রানীগঞ্জের চলবলপুরের বাসিন্দা বছর ৪৭ এর বিপিন গোপ সকালে বাড়ির কয়লার জোগাড় করতে বেরিয়েছিল বাড়ি থেকে তারপর থেকেই নিখোঁজ সে। আর এরপরই শুরু হয় লাগাতার বিক্ষোভ, প্রথম দফায় ফাঁড়ির ঘেরাও করে রাত্রি পর্যন্ত চলে বিক্ষোভ।














তাকে হত্যা করা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।সেই রাত্রি থেকেই এসে পৌঁছয় ডিজাস্টার্স ম্যানেজমেন্টের বিশেষ দল। ই সি এল এর একটি পরিত্যক্ত কয়লা খনি তে সে পড়ে থাকতে পারে এই সন্দেহে চলে বিস্তর খোঁজ তল্লাশি। মঙ্গলবার সকালে এসে হাজির হয় পুলিশের ডগ স্কোয়াড। গন্ধ শুঁকে সে খোঁজ তল্লাশিও শুরু করে কিন্তু কোন খোঁজ মেলে না তার। এরই মাঝে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় নিখোঁজ ব্যক্তির পরিজন ও এলাকাবাসী। আর এর সাথেই চলে তার খোঁজে জোর তল্লাশি। শেষমেষ মঙ্গলবার রাত্রি নাগাদ হঠাৎ বিপিন গোপের ফোন অন হওয়ার সাথে পুলিশ ফোনের উৎস সন্ধান করেই খুঁজে বের করে নিখোঁজ থাকা বিপিন গোপ কে। পুলিশ জানিয়েছে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে উদ্ধার করে তাকে।
- আসানসোল দক্ষিণে প্রচারে চপ ভেজে মমতা সরকারকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
- পশ্চিম বর্ধমানের তিন বিধানসভার রিটার্নিং অফিসার বদল
- আসানসোলে আদিবাসী যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য
- Asansol खून से सना मिला आदिवासी युवक का शव, हत्या की आशंका
- भाजपा युवा मोर्चा ने संगठन को दी नई धार, राहुल सिंह को बड़ी जिम्मेदारी

