এবার জামুড়িয়ার ঘটনা, হোম আবাসিক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের পর এবার জামুড়িয়ার ঘটনা। সরকারি সাহায্য প্রাপ্ত হোম ” আশ্রয়” র আবাসিক এক বৃদ্ধর অস্বাভাবিক মৃত্যু হলো। সোমবার বিকেলে এই ঘটনা ঘটেছে। বৃদ্ধার নাম দুলালি বাউরি (৬৬)। মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ম্যাজিস্ট্রেটের রিপোর্টের ভিত্তিতে ঐ বৃদ্ধার মৃতদেহের ময়নাতদন্ত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জামুড়িয়া থানার নন্ডির বাহাদুরপুরের ” আশ্রয় ” হোমের আবাসিক দুলালি বাউরিকে সোমবার বিকেলে অচৈতন্য অবস্থায় আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।













প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ঐ বৃদ্ধা বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ঠিক মতো খাওয়াদাওয়া করছিলেন। হোম কতৃপক্ষ তার চিকিৎসা করছিলেন। কিন্তু সোমবার দুপুরের পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, প্রচন্ড গরমের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
এদিকে, হোমের তরফ পঞ্চোজিৎ আচার্য এদিন জেলা হাসপাতালে বলেন, ২০২১ সালের অক্টোবর মাসে দুলালি বাউরিকে জামুড়িয়া কোন একটি এলাকা থেকে উদ্ধার করে আশ্রয়ে রাখা হয়েছিলো। গত কয়েক দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। ঠিক মতো খাওয়াদাওয়া করছিলেন না। প্রসঙ্গতঃ, দিন দুয়েক আগেই আসানসোল উত্তর থানার রেলপারের পলাশবাগানে ” আশ্রয় ” হোমের আবাসিক এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছিলো। তাকে আসানসোল রেল স্টেশনের চাইল্ড লাইনের সদস্যরা গত ২৩ মার্চ অসুস্থ অবস্থায় ” আশ্রয় ” এ ভর্তি করেছিলেন। হোমে তিনি সেই অসুস্থার মধ্যে অচৈতন্য হয়ে পড়েন। পরে তাকে আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
- Burnpur Midtown क्लब ने पूर्व महासचिव श्रीकांत प्रसाद साह की सदस्यता की समाप्त
- बराकर के गौरांग मंदिर में पूजा-अर्चना की राज्य के पिछड़ा वर्ग कल्याण एवं लोक निर्माण विभाग के राज्य मंत्री नदियाचांद बाउरी ने
- राज्य विधानसभा में गुंडा दमन विधेयक पारित लोकतांत्रिक आंदोलनों को दबाने की आशंका : मीनाक्षी मुखर्जी
- বরাকরের গৌরাঙ্গ মন্দিরে পুজো দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও পূর্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নদিয়াচাঁদ বাউরি
- রাজ্য বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার আশঙ্কা মীনাক্ষী মুখোপাধ্যায়ের


