আসানসোলে বন্দুক ঠেকিয়ে মদের দোকান থেকে টাকা লুঠ করল দুষ্কৃতীরা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :: আসানসোলে একটি বিদেশী মদের দোকান থেকে লক্ষাধিক টাকার লুঠের ঘটনা। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এসবি গড়াই রোডের গড়াই বিল্ডিং এর কাছেই মদের দোকানে তিন বন্দুকধারী ঢুকে রাতে বন্দুকের ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুট করে। এসময় কর্মীদের মারধোর করারও অভিযোগ রয়েছে।ছিনতাইয়ের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।














মদের দোকানের কর্মচারী শ্যামল দত্ত জানান, রাত সাড়ে ৯টার দিকে কাউন্টার বন্ধ হওয়ার পর যথারীতি লোকজন হিসাব নিকাশ করছিল, ঠিক সেই সময় ৩ জন লোক জোর করে শাটার তুলে বন্দুক উঁচিয়ে ভেতরে প্রবেশ করে। দোকানে প্রায় ৪ লাখ টাকার ওপর নগদ ছিল। টাকা লুট করার পর তারা পালিয়ে যায়। ২ দিনের বিক্রির নগদ টাকা দোকানে রাখা হয়েছিল। এই দোকানের নাম “এস এস এফ এল অফ শপ”।
- সিঙ্গারন নদী বাঁচাও আন্দোলনে উত্তাল জামুড়িয়া, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক
- बर्नपुर में अतिक्रमण पर चला बुलडोजर, टीएमसी पार्षद के कार्यालय को किया ध्वस्त
- ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা এক সপ্তাহের মধ্যে দলের জেলা সভাপতির পদে ইস্তফা নরেন্দ্রনাথ চক্রবর্তীর পশ্চিম বর্ধমানে ৪৭৬ জন নেতা ও কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- TMC पश्चिम बर्दवान जिला अध्यक्ष पद से नरेंद्रनाथ चक्रवर्ती का इस्तीफा, बोले- “476 नेताओं पर वारंट, अकेला क्या करूं?”
- আসানসোলে সরকারি অফিসে তৃণমূলের পতাকা, স্বাস্থ্যকেন্দ্রে মদের বোতল ! সরব বিজেপি


