আসানসোলে বন্দুক ঠেকিয়ে মদের দোকান থেকে টাকা লুঠ করল দুষ্কৃতীরা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :: আসানসোলে একটি বিদেশী মদের দোকান থেকে লক্ষাধিক টাকার লুঠের ঘটনা। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এসবি গড়াই রোডের গড়াই বিল্ডিং এর কাছেই মদের দোকানে তিন বন্দুকধারী ঢুকে রাতে বন্দুকের ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুট করে। এসময় কর্মীদের মারধোর করারও অভিযোগ রয়েছে।ছিনতাইয়ের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।














মদের দোকানের কর্মচারী শ্যামল দত্ত জানান, রাত সাড়ে ৯টার দিকে কাউন্টার বন্ধ হওয়ার পর যথারীতি লোকজন হিসাব নিকাশ করছিল, ঠিক সেই সময় ৩ জন লোক জোর করে শাটার তুলে বন্দুক উঁচিয়ে ভেতরে প্রবেশ করে। দোকানে প্রায় ৪ লাখ টাকার ওপর নগদ ছিল। টাকা লুট করার পর তারা পালিয়ে যায়। ২ দিনের বিক্রির নগদ টাকা দোকানে রাখা হয়েছিল। এই দোকানের নাম “এস এস এফ এল অফ শপ”।
- जामुड़िया में निजी कारखाने में दुर्घटना से श्रमिक की मौत मुआवजे की मांग को लेकर प्रदर्शन, तनाव
- 102 वर्षों से चली आ रही है यह अनोखी परंपरा 15 दिन नहीं, कुल्टी के बराकर स्थित मंदिर में रथयात्रा से एक दिन पहले होती है भगवान जगन्नाथ की स्नान यात्रा
- দুমাসেও কর্মীদের খোঁজ নেননি প্রাক্তন বিধায়ক” নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার
- জামুড়িয়ায় বেসরকারি কারখানায় দুর্ঘটনায় মৃত্যু কর্মীর ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, উত্তেজনা
- ১০২ বছর ধরে চলে আসছে এই ব্যতিক্রমী নিয়ম ১৫ নয়, কুলটির বরাকরের মন্দিরে রথযাত্রার ১ দিন আগে হয় জগন্নাথদেবের স্নানযাত্রা


