ফুডম্যানের কাজের তথ্য চাইলেন বিদেশী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা
বেঙ্গল মিরর, আসানসোলে : ফুডম্যান চন্দ্রশেখর কুন্ডুর কাজের তথ্যের উপর ভিত্তি করে আন্তর্জাতিক দুটি জার্নাল Socio-Economic Planning Sciences ও International Journal of Operational Research এ গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল 2021 ও 2022 এ। গবেষণা করেছিলেন IIM Lukhnow এর অধ্যাপকরা। এবার গ্রেট ব্রিটেনের Sheffield University এর Decision Science বিভাগের তরফে একটি গবেষণা প্রকল্পে Expert advisor হবার আমন্ত্রণ এলো তার কাছে।















প্রকল্পের সদস্য ও শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ জ্যোতির্ময় দালাল জানান, আপদকালীন অবস্থায় সহজে ও কম সময়ে ত্রাণ পৌঁছনোর উপর এই প্রকল্প। ঘুর্নিঝড় বিদ্ধস্থ সুন্দরবন ও কোভিডকালীন সময়ে চন্দ্রশেখর বাবুর কাজ আমাদের টিমকে আকৃষ্ট করেছে। ওনার কাজ এখানকার অধ্যাপকদের জানানোর পর , আমরা ওনাকে আমন্ত্রণ জানাই।
বর্তমানে স্কুলছুট বন্ধ করা ও অপুষ্টি দূর করার কাজ করছেন চন্দ্রশেখর। বন্ধুদের নিয়ে তৈরি করেছেন লাইব্রেরি ও ষোলটি বিনামুল্যের কোচিং স্কুল। আছে আদিবাসী মেয়েদের বেশ কয়েকটি ফুটবল টিম, ক্যারাটে টিম নাচের টিম ও দুটি সেলাইস্কুল । চন্দ্রশেখর বলেন , এই গবেষণায় সমস্ত রকমের তথ্য দিয়ে সাহায্য করব।
- SAIL–ISP में संयुक्त ट्रेड यूनियनों का शांतिपूर्ण मार्च, 12 फरवरी को हड़ताल की चेतावनी
- কয়লা পাচার মামলায় ইডির স্ক্যানারে, বুদবুদ থানার ওসি থেকে অপসারিত মনোরঞ্জন মন্ডল
- Manoranjan Mandal पर गिरी गाज, अखिल गए डीडी में
- সেল আইএসপিতে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের দাবি, বার্নপুরে কাউন্সিলাদের নেতৃত্বে মিছিল ও সভা
- আসানসোল পুরনিগমের বিরুদ্ধে সরব দলেরই শ্রমিক নেতা, পার্ক তৈরি করে নার্সারিকে দেওয়ার অভিযোগে বিক্ষোভ দোকানদারেরা

