আসানসোল আদালতের আইনজীবীর হত্যার ঘটনায় গ্রেফতার স্ত্রী ও শ্বশুর
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল আদালতের আইনজীবী খুন, গ্রেপ্তার করা হয়েছে স্ত্রী ও শ্বশুরকে। আসানসোল আদালতের আইনজীবী ব্রজেশ্বর দাসকে খুনের অভিযোগে স্ত্রী শম্পা দাস ও শ্বশুর তারকনাথ দাসকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ আসানসোল আদালতে উভয় অভিযুক্তকে হাজির করে এবং ১৪ দিনের হেফাজত চায়। এই হত্যা মামলায় আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।














আইনজীবী ব্রজেশ্বর মূলত বাঁকুড়ার সালতোড়ার বাসিন্দা। তিনি তার পরিবারের সঙ্গে আসানসোলে থাকতেন এবং তার শ্বশুরবাড়ি ছিল অন্ডালে। ১০ জুন, স্ত্রী তার নিখোঁজে থাকার অভিযোগ করেন। তার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এরপরই সামনে আসে এই চাঞ্চল্যকর ঘটনা। আসামিদের রিমান্ডে নিয়ে পুরো বিষয়টি উদঘাটন করবে পুলিশ।
- আসানসোলে রামনবমী শোভাযাত্রায় সামিল শাসক ও বিরোধী দলের প্রার্থী
- ECL सुरक्षाकर्मियों को बंधक बनाकर लूट, हड़कंप
- সশস্ত্র দুষ্কৃতি নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে মারধর করে চালাল লুটপাট
- Burnpur रामनवमी पर भव्य शोभायात्रा, जय श्रीराम के नारों से गूंजा शहर
- জামুড়িয়ার প্রার্থী হরেরাম সিংকে প্রকাশ্য মঞ্চ থেকে করলেন সতর্ক, ছেলে লালবাতি গাড়িতে চেপে ঘুরছে, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

