এসবিএফসিআই দুর্গাপুর শাখার প্রতিনিধিমন্ডল DMC চেয়ারপারসনের সাথে দেখা করলেন
বেঙ্গল মিরর, দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত : সাউথ বেঙ্গল ফেডারেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসবিএফসিআই) দুর্গাপুর শাখার আয়োজনে বৈঠকে মিলিত হলেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়।
সাধারণ সম্পাদক জগদীশ বাগরীর নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় প্রথমে অনিন্দিতা মুখার্জীকে ফুলের তোড়া ও স্মারক চিহ্ন দিয়ে সম্মানিত করা হয়। এরপর ডেঙ্গু মোকাবিলায় ৫টি স্প্রে মেশিন দেওয়া হয়।














দুর্গাপুর শহরের আবর্জনা পরিষ্কার ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত গুরুতর সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এসবিএফসিআই দুর্গাপুর পুরসভা এলাকার কারখানা থেকে পুরসভা কর্তৃক আদায় করা টোল ট্যাক্স নিয়েও তীব্র আপত্তি তুলেছে।
চেয়ারপারসন আশ্বস্ত করেন যে সব বিষয় খতিয়ে দেখা হবে।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন এসবিএফসিআই দুর্গাপুর শাখার সভাপতি রাকেশ ভট্টর, শাখা সম্পাদক রোহিত মোহঙ্কা সহ দুর্গাপুর শাখার আরও অনেক সদস্য।
- সাউন্ড বক্স ভাড়া না দেওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ, কুলটিতে ব্যবসায়ীর মৃত্যু, দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও
- साउंड बॉक्स को लेकर विवाद, पीट-पीटकर हत्या का आरोप, प्रदर्शन
- এসআইআরের প্রতিবাদে কুলটিতে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি
- দুর্গাপুরে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক র্যালি
- हावड़ा-नई दिल्ली ग्रैंड कार्ड रेलखंड पर ट्रेनों का परिचालन बाधित, 2 राजधानी समेत कई ट्रेनें फंसी





