বিএন ঘাঁটির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ব্রহ্মানন্দ ঘাঁটির ২২তম মৃত্যুবার্ষিকীতে দুস্থদের কম্বল বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলের টেক্সটাইল বিপনী বা দোকান সম্পর্কে মানুষ জিজ্ঞাসা করলে, প্রথম নাম যেটি মনে আসে সেটি হল আসানসোল কর্পোরেশনের বিপরীতে জিটি রোডের ধারে বি.এন ঘাঁটি বস্ত্রবিপনী ( B N Ghanty Asansol ) । আসানসোলের বিখ্যাত বস্ত্রবিপনী বিএন ঘাঁটির প্রতিষ্ঠাতা প্রয়াত ব্রহ্মানন্দ ঘাঁটির ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বুধবার আসানসোল জিটি রোডের কাছে অবস্থিত মহাবীর স্থান মন্দির চত্বরে ঘাঁটি পরিবারের পক্ষ থেকে অভাবীদের মধ্যে কম্বল এবং খাবারের প্যাকেট বিতরণ করা হয়।














এ প্রসঙ্গে ঘাঁটি পরিবারের সদস্য সুমন্ত ঘাটি জানান, “স্বর্গীয় ব্রহ্মানন্দ ঘাঁটির ২২তম মৃত্যুবার্ষিকীতে ২২ জন অসহায় মানুষের মাঝে কম্বল ও খাবারের প্যাকেট বিতরণ করা হয়। পাশাপাশি তিনি প্রত্যেক মানুষকে নিজ নিজ এলাকায় সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের জন্য কাজ করার আহ্বান জানান, তবেই এই সমাজ একটি আদর্শ সমাজে পরিণত হতে পারবে।”
ওইসময় ঘাঁটি পরিবার ও ঘাঁটি কোম্পানির কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- Asansol : हथियार बरामद, एक युवक गिरफ्तार

- জামুড়িয়ায় ১৯ নং জাতীয় সড়কে জল জমে সমস্যা, আসানসোলে এডিএমের উপস্থিতিতে বৈঠক, হবে পরিদর্শন

- शिल्पांचल में टिकट से पहले ‘ट्वीट-युद्ध’ शुरू, जनता बोली—नेता चाहिए, हीरो नहीं !

- ” যুব সাথী ” প্রকল্প নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের, বাংলায় কর্মসংস্থান নিয়ে শাসক দল ও সরকারকে আক্রমণ

- আসানসোল পুরনিগম এলাকায় ১,৩০০টি কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে



