বিএন ঘাঁটির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ব্রহ্মানন্দ ঘাঁটির ২২তম মৃত্যুবার্ষিকীতে দুস্থদের কম্বল বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলের টেক্সটাইল বিপনী বা দোকান সম্পর্কে মানুষ জিজ্ঞাসা করলে, প্রথম নাম যেটি মনে আসে সেটি হল আসানসোল কর্পোরেশনের বিপরীতে জিটি রোডের ধারে বি.এন ঘাঁটি বস্ত্রবিপনী ( B N Ghanty Asansol ) । আসানসোলের বিখ্যাত বস্ত্রবিপনী বিএন ঘাঁটির প্রতিষ্ঠাতা প্রয়াত ব্রহ্মানন্দ ঘাঁটির ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বুধবার আসানসোল জিটি রোডের কাছে অবস্থিত মহাবীর স্থান মন্দির চত্বরে ঘাঁটি পরিবারের পক্ষ থেকে অভাবীদের মধ্যে কম্বল এবং খাবারের প্যাকেট বিতরণ করা হয়।













এ প্রসঙ্গে ঘাঁটি পরিবারের সদস্য সুমন্ত ঘাটি জানান, “স্বর্গীয় ব্রহ্মানন্দ ঘাঁটির ২২তম মৃত্যুবার্ষিকীতে ২২ জন অসহায় মানুষের মাঝে কম্বল ও খাবারের প্যাকেট বিতরণ করা হয়। পাশাপাশি তিনি প্রত্যেক মানুষকে নিজ নিজ এলাকায় সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের জন্য কাজ করার আহ্বান জানান, তবেই এই সমাজ একটি আদর্শ সমাজে পরিণত হতে পারবে।”
ওইসময় ঘাঁটি পরিবার ও ঘাঁটি কোম্পানির কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- सिख विद्यार्थियों के गुरमत समर कैंप का आयोजन कि

- 2021 के चुनाव बाद हुई हिंसा को लेकर भाजपा का प्रदर्शन, चित्तरंजन थाने में तृणमूल के तीन नेताओं के खिलाफ शिकायत

- ২০২১ ‘র ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব বিজেপি, চিত্তরঞ্জন থানায় তৃণমূলের তিন নেতার বিরুদ্ধে অভিযোগ

- জামুড়িয়ার পঞ্চায়েত অফিসে সরকারি বালতি আটকে বিক্ষোভ, এলাকায় চাঞ্চল্য

- গোডাউন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী প্রাক্তন বিধায়ককে ঘিরে বিস্ফোরক অভিযোগ দলেরই একাংশের, তোলপাড় পাণ্ডবেশ্বরে



