ASANSOL

আসানসোল সিভিল রাইটস্’ র সম্প্রীতি উৎসব

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল সিভিল রাইটস্’ র পক্ষ থেকে রবিবার আসানসোল জেলা গ্রন্থাগারের সংহতি মঞ্চে ঘৃণা, ধর্মীয় মেরুকরণ, যুদ্ধের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে এক সম্প্রীতি উৎসবের করা হয়। এই উৎসবে নাটক, গান, কবিতা নাচ ও পোষ্টার প্রদর্শনী সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন চন্দ্রাণী পাত্র। শ্রমজীবী মেয়েদের গান নিয়ে বিস্তারিত আলোচনা সহ সংগীত পরিবেশন করেন চন্দ্রা মুখোপাধ‍্যায়। ” ভগবানের ভুল বারান্দা” নামে একটি নাটক প্রদর্শন করে উড়ান নাট‍্য গোষ্ঠী।

কলকাতার দিলখুশের থেকে পরিবেশিত হয় জ্বালাতনের অপেরা। সমরেশ বসুর আদাব নাটক উপস্থাপনা করেন কুনাল ও অভিজিৎ। চর্যাপদের পক্ষ থেকে নৃত‍্যানুষ্ঠান সহ বিভিন্ন জন আবৃত্তি পরিবেশন করেন এদিনের অনুষ্ঠানে।
আসানসোল সিভিল রাইটস্ এর পক্ষ থেকে ডাঃ স্বাতী ঘোষ জানান, ধর্মীয় মেরুকরণ ও যুদ্ধের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এর আয়োজন করা হয়েছিলো। আসানসোল সিভিল রাইটস্ ‘র এদিনের ক্ষুদ্র প্রয়াস সাফল‍্যের সাথে উত্তীর্ণ হয়েছে। তিনি আরো বলেন, আমরা ভালো সাড়া পেয়েছি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!