আসানসোল, বারাবনি ও অন্ডালে দুদিনে পৃথক তিনটি ঘটনা , এক কিশোরী সহ তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ১৬ ফেব্রুয়ারিঃ আসানসোল, বারাবনি ও অন্ডালে গত দুদিনে তিনটি পৃথক তিনটি ঘটনায় এক কিশোরী সহ তিনজনের গলায় দড়ি ও ওড়নার ফাঁস লাগালো ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দুটি ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ও একটি ঘটনা ঘটেছে শুক্রবার সকালে। মৃতদের নাম হলো আসানসোল উত্তর থানার কল্যানপুর হাউজিংয়ের তন্নু মন্তল (১৫), বারাবনি থানার বারাবনি স্টেশন পাড়া শিব মন্দির এলাকার সবিতা চট্টোপাধ্যায় (২২) ও অন্ডাল থানার বাঙ্কোলা কোলিয়ারির দীপক তাঁতি (৪১)। আসানসোল জেলা হাসপাতালে তিনটি মৃতদেহর ময়নাতদন্ত হয়।











পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের কল্যানপুর হাউজিংয়ের তন্নু মন্ডল ও অন্ডালের দীপক তাঁতিকে বৃহস্পতিবার বাড়ির লোকেরা ঘরের মধ্যে ওড়না ও দড়ির ফাঁস লাগালো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দু’জনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে বারাবনির গৃহবধূ সবিতা চট্টোপাধ্যায়কে শুক্রবার সকালে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকেরা। সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, তিনজন মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তারা আত্মঘাতী হয়েছেন।
- আসানসোলের স্কুলে সামাজিক সংগঠনের উদ্যোগে ওয়াটার কুলার উদ্বোধনে বিধায়ক
- পানীয়জলের সমস্যা আসানসোলে পিএইচইর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বারাবনির বিধায়ক
- Asansol : पंचमाथा पुल में जलजमाव की समस्या दूर करने को विभिन्न विभागों ने किया संयुक्त निरीक्षण
- বিজেপি নেতার গ্রেফতারের দাবিতে অন্ডাল থানার সামনে মহিলাদের বিক্ষোভ পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ
- আসানসোলের স্কুলে পড়ুয়াদের আধঘন্টার ” যোগা সেশন “

