RANIGANJ-JAMURIA

জঙ্গলে যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া :  জামুরিয়া থানার অন্তর্গত, কুনুস্তরিয়া এরিয়ার নর্থ সিয়ারশোল ওসিপি লাগোয়া জঙ্গলে, যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় এলাকার মানুষজন ওই যুগলের ঝুলন্ত দেহ  লক্ষ্য করে, এলাকারই নেতৃস্থানীয়দের এ বিষয়ে জানালে, তারাই জামুড়িয়া থানার পুলিশকে খবর দিলে, জামুরিয়া থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে ওই যুগলের পচা গলা দেহ। ইতিমধ্যেই ওই দেহতে পচন ধরে যাওয়ায় দেহ দুটিকে সনাক্ত করা যাচ্ছে না। স্থানীয়দের প্রাথমিক অনুমান বছর ৪০- ৪২ এর এই যুগল স্থানীয় এলাকার বাসিন্দা নয়।তবে কি কারনে এই জঙ্গলের মধ্যে এসে, তারা এধরনের সিদ্ধান্ত গ্রহণ করল, তা নিয়েও সন্ধিহান সকলে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় এই এলাকার লাগোয়া অংশেই রয়েছে ই সি এল এর খোলা মুখ খনি, আর তার পাশেই এক পলাশ গাছে ওই যুগলের দেহ একটা শাড়ির মধ্যেই বাধা অবস্থায় ঝুলতে দেখা যায়। স্থানীয় এলাকার মানুষজন সোমবার সকালে ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় কটু গন্ধ পেয়ে কাছে গিয়ে লক্ষ্য করতে ওই যুগলের ঝুলন্ত দেহ লক্ষ্য করে, এরপরই তারা এলাকার নেতৃস্থানীয়দের এ বিষয়ে জানালে তারপর প্রশাসনিক উদ্যোগে উদ্ধার করা হয় দেহ।

এদিন নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন উৎসুক এলাকাবাসী জানিয়েছেন এই দেহটি সম্ভবত স্থানীয় এলাকার আদিবাসী দম্পতির হতে পারে যদিও এ বিষয়ে সুনিশ্চিত কোন মতামত উঠে আসেনি। পুলিশ ওই দেহ দুটির পরিচয় জানার জন্য খোঁজ তল্লাশি শুরু করেছে। একই সাথে কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে চলছে এই মৃত্যুর ঘটনার কিনারার কাজ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *