DURGAPUR

দূর্গাপুরে জেলা তৃণমূলের উদ্যোগ  রাখীবন্ধনে ফাঁসির মঞ্চ করে আরজি করের ঘটনার প্রতিবাদ

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ  রাখীবন্ধনের দিন সোমবার সন্ধ্যায় আরজি করের ঘটনার দোষীদের ফাঁসি চেয়ে ফাঁসির মঞ্চ করে প্রতিবাদ জানালো পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত,  গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বর্ধমান দূর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, দূর্গাপুর পুরনিগমের পুর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ জেলা তৃণমূল নেতৃত্ব। কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকেরা রাখীবন্ধন শেষ হতেই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!