আরজি করের ঘটনার বিচারের দাবি, আসানসোলে ইস্টার্ন রেলওয়ে হাইস্কুলের প্রাক্তনীদের মহামিছিল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : আরজি করের ঘটনার বিচার চেয়ে রবিবার বিকেলে আসানসোল শহরের হলো আরো একটি মিছিল। এদিনের মিছিলের আয়োজন করেছিলো আসানসোল ইস্টার্ন রেলওয়ে হাইস্কুলের ( হায়ার সেকেন্ডারি) প্রাক্তনীরা।
এদিন বিকেলে আসানসোলের জিটি রোডের ইস্টার্ন রেলওয়ে হাইস্কুল থেকে এই মহামিছিল শুরু হয়। হটন রোড মোড়, গীর্জা মোড়, চেলিডাঙ্গা ও বিএএনআর হয়ে সেই মিছিল ভগৎ সিং মোড়ে ভগৎ সিংয়ের মূর্তির পাদদেশে গিয়ে সেই মিছিল শেষ হয়।
মিছিল শেষে বিএনআর মোড় ও ভগৎ সিং মোড়ে তিলোত্তমার স্মৃতিতে প্রাক্তনীরা মোমবাতি জ্বালান।















এই প্রসঙ্গে উদ্যোক্তাদের তরফে, সৌম্য কুমার সাধু বলেন, আমরা আরজি করের ঘটনায় বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি চাই। তাই এদিন আমরা সব প্রাক্তনীরা এই মিছিল করলাম। আমরা যতদিন না বিচার পাচ্ছি, ততদিন রাস্তায় থেকে প্রতিবাদ করে যাবো।


