DURGAPUR

দুর্গাপুরে হাড়হিম করা ঘটনা , বৌদিকে কুপিয়ে খুন দেওরের

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর : বৌদিকে কুপিয়ে খুন দেওরের। ব্যাপক চাঞ্চল্য নিউ টাউনশিপ থানার কালিগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। মৃতা গৃহবধুর নাম বিন্দু রুইদাস (৩২)। আহত মৃতা গৃহবধুর শাশুড়িও। গ্রেফতার অভিযুক্ত দেওর বিষ্ণু রুইদাস।



স্থানীয় সূত্রে খবর, শনিবার সাত সকালে বৌদির সাথে বিষ্ণুর বসসা হয়। তারপরেই বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় মেঝে। বিন্দুর মা বিন্দুকে বাঁচানোর চেষ্টা করলে তার শরীরেও কোপ বসায় বিষ্ণু। সে চিৎকার করে গোটা পাড়ার লোককে ডাকতে থাকে। ঘটনাস্থলে গোটা এলাকার লোক ছুটে আসে। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। কি কারণে মৃত্যু তা কোন সঠিকভাবে জানা যায়নি।



এসিপি সুবীর রায় বলেন, অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে আমরা খুব দ্রুত গ্রেপ্তার করেছি। পারিবারিক বিবাদের ছেড়ে এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সে নিয়েও তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্ত করবে ফরেন্সিক দলও।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *