West Bengal

কলকাতা হাইকোর্টের সেসক্যুসেন্টেটেনারি বিল্ডিংয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল নাটক সুখের পায়রা

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: গত শুক্রবার
কলকাতা হাইকোর্টের সেসক্যুসেন্টেনারি বিল্ডিংয়ের অডিটোরিয়ামে (নবতলে) কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ড্রামেটিক সোসাইটির পরিচালনায় ৮০ তম বর্ষ কালচারাল প্রোগ্রাম
সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল।এদিন  প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ওই অনুষ্ঠানের
শুভ সূচনা করেন কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি টি.এস.শিবজ্ঞাননম। সম্মাননা গ্রহণ করেন  সম্মানীয় বিচারপতি সৌমেন সেন, কলকাতা হাইকোর্টের সম্মানীয় অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী, সম্মানীয় বিচারপতি জয়মাল্য বাগচী সহ অন্যান্য বিচারপতিগণ। ছিলেন কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ড্রামেটিক সোসাইটির সেক্রেটারি ও বর্ষীয়ান আইনজীবী কল্যাণ কুমার চক্রবর্তী।



ঐ অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞাননের বক্তব্য উপস্থিত সকলের হৃদয়গ্রাহি হয়ে ওঠে।
অন্যান্য সন্মানীয় বিচারপতিগন ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ড্রামেটিক সোসাইটির ভুয়সী প্রশংসা করেন। পাশপাশি প্রত্যেকেই প্রশংসনীয় বক্তব্য রাখেন যা ঐ অনুষ্ঠানে উপস্থিত মানুষের মনে রেখাপাত করে।


এদিন সম্মাননা প্রদানের পূর্বে উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে মনোমুগ্ধকর  সংগীত পরিবেশন করে সকলের মন কেড়ে নেন কলকাতা হাইকোর্টের মহিলা আইনি। যারা সংগীত পরিবেশন করেন তারা হলেন, মনিদীপা মন্ডল, নম্রতা সিং, পম্পা ঘোষ, চুমকি বৈরাগ্য, অনিতা পান্ডে, সর্বানি মুখার্জি, খেয়া নস্কর ও অরিজিত দে।


কলকাতা বার এসোসিয়েশন ড্রামেটিক সোসাইটির পরিচালনায় এদিন পরিচালক কমলেশ ভট্টাচার্যের পর্য নাটক “সুখের পায়রা” মঞ্চস্থ হয়। ওই নাটকে বর্ষীয়ান আইনজীবী ও সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি কল্যাণ কুমার চক্রবর্তী নিজেও অভিনয় করেন। নাটক “সুখের পায়রা”  প্রতিটি দর্শকের মন কেড়ে নেয় ও নাট্যপ্রেমীদের মনে প্রভূত সাড়া জাগায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *