RANIGANJ-JAMURIA

আবৃত্তি একাডেমী রানীগঞ্জের ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

বেঙ্গল মিরর, রানীগঞ্জ : রবিবার রানিগঞ্জের কৃষ্টি ও কল্লোল পেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল আবৃত্তি একাডেমী রানীগঞ্জের ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জ ২ নম্বর বড় চেয়ারম্যান মোঃ মোজাম্মিল শাহজাদা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্বামী সুব্রতা নন্দ জি মহারাজ, রানীগঞ্জের প্রাক্তন পৌরপিতা গৌতম ঘটক, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার নন্দী, সলিল কুমার সিনহা, বলরাম রায়, গোপাল আচার্য, রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত কুমার খৈতান, শিক্ষিকা রীতা ঘোষ, কৃষ্টি ও কল্লোল এর সভাপতি জগন্নাথ রায়, বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় প্রমূখ।

অনুষ্ঠানে একাডেমির ছাত্র-ছাত্রীরা এক এক করে নানা কবির কবিতা সংকলন আবৃত্তি করেন।অনুষ্ঠানে গত ১৩ই এপ্রিল একাডেমি দ্বারা আয়োজিত “সারা শিল্পাঞ্চল আবৃত্তি প্রতিযোগিতায় ৪০ জন সফল প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি একাডেমীর ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত আন্ত একাডেমী আবৃত্তি প্রতিযোগিতায় স্থানাধিকারীর ৪০ জন কেও দেওয়া হয় পুরস্কার। এছাড়াও এদিন মঞ্চ থেকে ৬০ জনকে দেওয়া হয় “রথীন ঘোষ স্মৃতি স্মারক” সম্মান!পাশাপাশি ৪৫ জন আবৃত্তিপ্রেমীকেও বিশেষভাবে সম্মান জানানো হয়!কৃষ্টি ও কল্লোল প্রেক্ষাগৃহ এদিন দর্শক আসন ছিল কানায় কানায় ভর্তি, সকলের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *