PANDESWAR-ANDAL

নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল পাম্পের ভেতরে ট্রাক ধাক্কা কয়েকটা বাইককে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, অন্ডাল :- অন্ডালের পড়াশকোল পদ্মাবতী মন্দিরের সামনে, একটা ভাল জায়গায় দাঁড়িয়ে ছিল ইসিএলের এর বালির একটা ট্রাক যদিও লরিতে বালি বোঝায় ছিল না। হঠাৎ গাড়িটি চলতে শুরু করে রাস্তার পাশেই থাকা একটা মিনি পেট্রোল পাম্পের ভেতর ঢুকে যায়। ট্রাকের সামনে পড়ে পিষে দুমড়ে মুচড়ে যায় বেশ কয়েকটা বাইক। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা নটা নাগাদ অন্ডালের পড়াশকোল পদ্মাবতী মন্দিরের সামনে। যদিও সৌভাগ্যবশত কোন প্রাণহানি হয়নি তবে ঘটনার পরেই ট্রাকটির চালক পলাতক।

ঘটনার প্রত্যক্ষদর্শী ত্রিপুরারী পাশওয়ান জানান, তারা সেই সময় মিনি পেট্রোল পাম্পের ভেতরেই ছিলেন হঠাৎ লক্ষ্য করেন একটা বালির ট্রাক দোকানের ভিতর ঢুকে যাচ্ছে। ট্রাকের সামনে পড়ে বেশ কয়েকটা বাইক এবং এক লটারি টিকিট বিক্রেতার সাইকেল একেবারে দুমড়ে মুচড়ে যায়। ত্রিপুরারী বাবু বলেন যদি সামনে বাইক এবং সাইকেল গুলির না থাকতো তাহলে ট্রাকটি একেবারে দোকানের ভেতরে ঢুকে বড় দুর্ঘটনা ঘটাতে পারতো।


তিনি জানান সেই সময়ে ট্রাকে কোন চালক ছিল না, হঠাৎ একটা গাড়ি চলতে শুরু করে কিভাবে? নিশ্চয়ই এর পিছনে চালকের গাফেলতি ছিল গাড়িটাকে ঢালু জায়গায় দাঁড় করিয়ে গাড়ির এমার্জেন্সি ব্রেক না কোষে অথবা গাড়িকে নিউটন রেখেই চালক নেমে গেছিল গাড়ি থেকে আর সে কারণে গাড়িটি চলতে শুরু করে ঢুকে পড়ে মিনি পেট্রোল পাম্পের ভেতর। সে সময় পেট্রোল পাম্পের ভেতর প্রায় দেড়শ লিটারের মতো তেল ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। গাড়িটি একেবারে দোকানের ভেতর ঢুকে যদি কোনো কারণে বিস্ফোরণের ঘটনা ঘটতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে স্থানীয়রা মনে করছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘাতক ট্রাক টিকে আটক করে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *