দুর্গাপুর গণধর্ষণ কান্ড : ডিসিপির নেতৃত্বে করা হচ্ছে ঘটনার পুনর্নির্মাণ, দুই ধৃতকে নিয়ে গ্রামের বাড়িতে, বাজেয়াপ্ত পোশাক
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তদন্তে গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মঙ্গলবার সকালে পুলিশের একটি দল শেখ রিয়াজউদ্দিন ও শেখ নাসিরুদ্দিনকে নিয়ে যাওয়া হলো বিজড়া গ্রামে। এই গ্রামের বাসিন্দা এই দুজন। তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুজনের পোশাক। জানা গেছে, ঘটনার দিন তারা যে জামাকাপড় পড়েছিলো, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি ফরেনসিক পরীক্ষা করা হবে। যা এই ঘটনার তদন্তে ও মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।














পুলিশের সূত্রে আরো জানা গেছে, এই গ্রাম ও তার আশপাশের এলাকাতেই ঘটনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র পাওয়া যেতে পারে । দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ও দুর্গাপুর থানার পুলিশের যৌথ টিম ছিলো এদিনের অভিযানে। এই দুজনের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দাকে পুলিশ জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, এই অভিযানের মাধ্যমে তদন্ত আরও এগিয়ে যাবে এবং ঘটনার পেছনের আসল রহস্য শিগগিরই উন্মোচিত হবে।
অন্যদিকে, সকাল এগারোটা নাগাদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( পূর্ব) অভিষেক গুপ্তা নেতৃত্বে একটি দল মেডিক্যাল কলেজ হাসপাতাল লাগোয়া এলাকায় আসে। তারা কলেজ গেট থেকে পরাণগঞ্জ জঙ্গল পর্যন্ত এলাকা পরিদর্শন করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যাতে জঙ্গলের রাস্তায় যেতে না পারেন, তারজন্য এলাকা ঘিরে দেওয়া হয়। নিয়ে আসা হয়েছে ধৃতদেরকে। ডিসিপি ( পূর্ব) নিজে গোটা ঘটনার ” পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন” করছেন


