পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তার স্বামী
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : পরকীয়া সম্পর্ক রয়েছে এই সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো স্বামী । আহত মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার সকালে ঘটনাটি ঘটে হরিপুর বাজার এলাকায় ।শনিবার সাতসকালে ধারালো অস্ত্র নিয়ে এক মহিলাকে কোপানোর ঘটনায় হইচই পড়ে যাই হরিপুর বাজার এলাকায় । রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর বসে পড়ে মহিলা । পাশে ছুরি হাতে দাঁড়িয়ে এক ব্যক্তি । বাজারে উপস্থিত লোকজনেরা আক্রমণকারীর হাত থেকে উদ্ধার করে আহত মহিলাকে । চিকিৎসার জন্য মহিলাকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে । পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে যায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ি আউট পোস্টে ।














ঘটনার সূত্রে জানা যায় আহত মহিলার নাম পায়েল গোপ । অভিযুক্তের নাম পিন্টু গোপ । সম্পর্কে তারা স্বামী-স্ত্রী । ছোড়া গ্রামের বাসিন্দা পিন্টু গোপের সাথে বছর আটেক আগে বিয়ে হয় খান্দরা পঞ্চায়েতের সিদুলির বাসিন্দা পায়েলের । দম্পতির রয়েছে দুটি সন্তান, একটি মেয়ে একটি ছেলে । পিন্টু একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসাবে কাজ করে । আর পায়েল স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করে একটি বেসরকারি হাসপাতালে । ছোড়া গ্রামে বাড়ি হলেও পরিবার নিয়ে দম্পতি থাকতো ইসিএলের একটি আবাসন ভাড়া নিয়ে । স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতো পিন্টু । এই নিয়ে ছিল দাম্পত্য কলহ ।
শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার জন্য পায়েল স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয় । তার পিছু নেই পিন্টু । হরিপুর বাজার এলাকায় পৌঁছানোর পর ধারালো অস্ত্র নিয়ে পায়েলের উপর ঝাঁপিয়ে পড়ে পিন্টু । ঘটনাটি দেখে বাজারে উপস্থিত লোকজনেরা পিন্টুকে নিরস্ত করে । খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ । মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে । পিন্টু কে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ । সাতসকালে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে হরিপুর বাজার এলাকায় ।


