ASANSOL

উদ্যোক্তা ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউল, ৫৫ দিনে ১০ রাজ্য পার, সফল ১০ জনের সাইকেল অভিযান

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন গত ২০ সেপ্টেম্বর একটি সাইকেল অভিযানের আয়োজন করেছিলো । ৫৫ দিনে ১০ রাজ্য পার করে সফল অভিযান করে শুক্রবার সকালে টিম লিডার বা কোচ এবং ১০ জন ছেলেমেয়ে আসানসোলে ফিরে আসেন। এদিন সকালে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গের পশ্চিমের ডিরেক্টর মিহির কুমার মণ্ডলের নেতৃত্বে এই অভিযান করা হয়েছিল।

মিহিরবাবুর সঙ্গে যে ১০ জন ছিলো, তাদের বয়স ১৬ বছর থেকে সাড়ে ১৭ বছরের মধ্যে। এদিন মিহির কুমার মন্ডল বলেন, গত ২০ সেপ্টেম্বর বার্নপুর গুরুদ্বোয়ারা থেকে আমাদের এই অভিযান শুরু হয়েছিল। আজ আমরা সেই অভিযান ৫৫ দিনের মধ্যে শেষ করে নিরাপদে আসানসোলে ফিরে এসেছি। সবাই সুস্থ আছে। তিনি বলেন, আমি এবং আমার সাথে থাকা ১০ জন নতুন প্রজন্মের ছেলেমেয়ে মাইনাস ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ১৮,০০০ ফুট উচ্চতায় সাইকেল চালিয়েছিলা। তাতে আমরা গালওয়ান উপত্যকা এবং প্যাংগং হ্রদ পরিদর্শন করেছিলাম।

তিনি আরো বলেন, এটি এমন একটি অভিজ্ঞতা যা আমরা সারা জীবন মনে রাখবো। ভারতীয় সেনাবাহিনীও এই সাইকেল অভিযানে আমাদেরকে অনেক সাহায্য করেছে। এই অভিযানের প্রতি ক্ষেত্রে আমরা ভারতীয় সেনাবাহিনীর সাহায্য পেয়েছি। যে কারণে আমরা এই অভিযান শেষ করতে পেরেছি। তিনি বলেন, আমাদের এই অভিযান গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পাবে। ২০ দিনের মধ্যে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ আমাদেরকে সম্মান জানাতে আমন্ত্রণ পাঠিয়েছেন। আমরা সেখানে যাবো।এই অভিযানে অংশ নেওয়া ১০ জনের মধ্যে অন্যতম প্রশান্ত হেমব্রম বলেন, খুব ভালো লাগছে এমন একটা অভিযানে যেতে পারে। বলা যেতে পারে, এটা একটা দারুণ অভিজ্ঞতা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!