এসআইআর ওয়ার রুম পরিদর্শন, প্রশংসায় রাজ্যের দুই মন্ত্রী
বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন কাজের অগ্রগতি নিয়ে প্রশংসা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এসআইআর ওয়ার রুমটি পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর কেন্দ্রীয় কার্যালয়ে হয়েছে। মন্ত্রী অরুপ বিশ্বাস বৃহস্পতিবার পান্ডবেশ্বর বিধানসভার ওয়ার রুম পরিদর্শন করেন। তিনি এসআইআর নিয়ে পান্ডবেশ্বরের ব্লক স্তরের নেতা ও কর্মীদের সঙ্গে এক বৈঠকও করেন। সেই বৈঠকে এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কাজের অগ্রগতিতে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পাণ্ডবেশ্বর বিধানসভা অনেকটাই সন্তোষজনক জায়গায় আছে বলে মন্ত্রী অরুপ বিশ্বাস জানিয়েছেন ।















এদিনের এই বৈঠকে অরুপ বিশ্বাস ছাড়াও রাজ্যের আরো এক মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য সম্পাদক তথা বিএলএ ১ ভি শিবদাসন ওরফে দাসু , মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ সকল জেলা এবং ব্লক নেতৃত্ব ছিলেন ।আগামী পাঁচদিন সব নেতা কর্মী ও বিএলএ ২ দের কর্মসূচি বেঁধে দেন রাজ্যের দুই মন্ত্রী।মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, আমি আপাতত তিনটে জেলায় ঘুরছি।
সব বিধানসভার মধ্যে পাণ্ডবেশ্বর বিধানসভার সুসজ্জিত ও সুসংগঠিত। আমাকে তা মুগ্ধ করেছে। নরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু ভালো বিধায়কই নন, তিনি একজন মানব দরদী ও ভালো সংগঠক। আমি এর আগেও পান্ডবেশ্বরে এসেছি। কিন্তু এবার এসে আমার খুব ভালো লাগলো। পান্ডবেশ্বরের আমুল পরিবর্তন হয়েছে। আগামী ২০২৬ ভোটে এই পাণ্ডবেশ্বর বিধানসভা পশ্চিমবঙ্গের মধ্যে নজির সৃষ্টি করবে বলে মন্ত্রী অরুপ বিশ্বাস এদিন জানিয়েছেন।


