আসানসোল গার্লস কলেজে গভর্নিং বডির বৈঠক মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল গার্লস কলেজে শনিবার জি বি বা গভর্নিং বডির বৈঠক হয়। এই বৈঠকে আসানসোল গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল গার্লস কলেজের নবনিযুক্ত অধ্যক্ষা ডঃ স্বাতী চক্রবর্তী সহ এই সাধারণ সভায় অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।














সভায় আসানসোল গার্লস কলেজের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।পরে এ বিষয়ে ডঃ স্বাতী চক্রবর্তী বলেন, অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম সাধারণ সভা। এখানে সাধারণ সভায় সভাপতি মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে কলেজের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি কলেজকে আরো ভালো জায়গায় কি করে নিয়ে যাওয়া যায় তার আলোচনা করা হয়েছে এদিনের বৈঠকে অধ্যক্ষা জানিয়েছেন।

