কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম বিধির বিরোধিতা, আসানসোলে ১২ বামপন্থী সংগঠনের বিক্ষোভ মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কেন্দ্রীয় সরকারের অতি সম্প্রতি কার্যকর করা চারটি শ্রম বিধির বিরুদ্ধে বুধবার ১২ টি বামপন্থী শ্রমিক সংগঠন আসানসোলে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বার করে। বিক্ষোভ মিছিলে ঐসব শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে তারা আসানসোলে শ্রম বা লেবার কমিশনারের কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারের চারটি শ্রমবিধির বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দেন। এর মাধ্যমে তারা কেন্দ্রীয় সরকারের কাছে চারটি শ্রমবিধি এবং গত ২১ নভেম্বর কেন্দ্রীয় সরকারের জারি করা গেজেট বাতিলের দাবি জানান।














মিছিলে অংশ নেওয়া বামপন্থী শ্রমিক নেতারা বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে চারটি শ্রম বিধি বাস্তবায়ন করেছে, তা শ্রমিক বিরোধী। এটা শতাব্দীর পর শতাব্দী ধরে সংগ্রামের মাধ্যমে শ্রমিকরা যে অধিকার অর্জন করেছে তার উপর আঘাত হানবে। তারা অবিলম্বে এই শ্রমবিধি বাতিলের দাবি জানান।

